শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ফিলিপাইনে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১১, আহত ৮১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনের লুজান দ্বীপে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৮১ জন এবং নিখোঁজ রয়েছেন অনেক।

সোমবার (২২ এপ্রিল) দেশটির ঘনবসতিপূর্ণ দ্বীপ লুজোনে স্থানীয় সময় ৫টা ১১ মিনিটে। এর পর আরও ৫২ বার আফটারশক (ভূকম্পন) হয়েছে। সূত্র: বিবিসি।

ভূমিকম্পের কারণে সেখানকার একটি বিমানবন্দরের দুইটি ভবন ধসে পড়েছে। এছাড়াও দেশটির রাজধানী ম্যানিলার উত্তর-পশ্চিমের প্রদেশ পামপাঙ্গাতে একটি ভবন ধ্বসে এর নিচে চাপা ও আটকা পড়েছে অসংখ্য মানুষ। ফলে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। সেকারণে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রদেশের গভর্নর লিলিয়া পিনেডা জানান, সেখানে ২০ জন আহত হয়েছেন। তারা বাঁচার জন্য চিৎকার করছিলেন।

ভূমিকম্পের পর একটি দোকান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া লুবাও শহর থেকে এক বৃদ্ধা ও তার নাতির মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এর আগে ১৯৯০ সালে দেশটিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দুই হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অতিরিক্ত ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘রিং অব ফায়ার’ অংশের আওতাভুক্ত। ফলে প্রায়ই দেশটিতে বিভিন্ন মাত্রার ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটে।
আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ