শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

ফিলিস্তিনে ইব্রাহিম আ. মসজিদ বন্ধ করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের পশ্চিম তীরে আল-খলিল শহরে অবস্থিত ‘ইব্রাহিম আ.’ নামক মসজিদটি ইহুদিদের উৎসব পালন করার জন্য বন্ধ করেছে ইসরাইল।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, ইহুদিদের হলিডে উপলক্ষে সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ইব্রাহিমী মসজিদটি বন্ধ থাকার ঘোষণা দিয়েছে ইসরাইল।

হেবরনের ধর্মীয় বৃত্তি পরিচালক হাফতি আবু সেনেইনেহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মসজিদটি মুসলিম প্রার্থনাকারীদের জন্য বন্ধ হবে এবং শুধুমাত্র ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য খোলা হবে। পাশাপাশি ইহুদিদের নিরাপত্তার জন্য মসজিদ চত্বরে ইসরাইলি বাহিনী মেতায়েন করা হয়েছে।

ইব্রাহিম আ.’র মাজার ও মসজিদের পরিচালক হেফযি আবু সেনেইনেহ গণমাধ্যমকে বলেছেন, মসজিদ বন্ধের ঘোষণা ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এর মাধ্যমে সব ধরণের রীতি-নীতি ও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইসরাইল।

উল্লেখ্য, হেবরনে ১৬ হাজার ফিলিস্তিনি মুসলমান ও ৫০০ ইহুদি বসতি স্থাপনা রয়েছে। ছিটমহলে এ কয়েকজন ইহুদিদের জন্য ইসরাইলি সেনারা ভারি নিরাপত্তা দিয়ে থাকে।

১৯৯৪ সালের পবিত্র রমজান মাসে এক চরমপন্থী ইহুদি, হজরত ইব্রাহিম আ. মসজিদে হামলা চালিয়ে ২৯ জন মুসলমানকে শহীদ করে। আহত হন আরও ১৫০ জন মুসলমান।

‘ইব্রাহিম আ.’ মসজিদেই রয়েছে হজরত ইব্রাহিম আ., হজরত ইসহাক আ., হজরত ইয়াকুব আ. ও হজরত ইউসুফ আ.’র কবর।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ