শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সন্ত্রাসীদের বিকৃত চরিত্র সব ধর্মের শিক্ষার বাইরে: শাইখুল আজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের প্রখ্যাত দীনি শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শাইখ আহমাদ আত তাইয়্যিব শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, আমি বুঝতে পারি না, কীভাবে একজন মানুষ অন্যদের শান্তিপূর্ণ উৎসব উদযাপনের সময় হামলা করতে পারে। ওই সন্ত্রাসীদের বিকৃত চরিত্র সব ধর্মের শিক্ষার বাইরে।

গতকাল (রোববার) আল আজহার বিশ্ববিদ্যালয়ের টুইটার অ্যাকাউন্টে তার এ বক্তব্য প্রকাশিত হয়।

গ্র্যান্ড ইমাম বলেন, আমি প্রার্থনা করি ঈশ্বর যেন নিহতদের পরিবারের সদস্যদের এ শোক সইবার ক্ষমতা দেন এবং আহতদের সারিয়ে দেন।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির অন্তত ছয়টি স্থানে তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ৪৫০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির স্থানীয় সময় রোববার সকাল ৮ টা ৪৫ নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেল সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ