শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় ফের নতুন করে বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি গীর্জায় নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, কলম্বোয় একটি গীর্জার পাশে ভ্যানে রাখা বিস্ফোরক থেকে বিস্ফোরণ ঘটেছে। এর আগে গতকাল ওই একই স্থানে বিস্ফোরণে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছিলো।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘দেশটির বিমান বাহিনী এবং স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা যখন বোমা নিস্ক্রিয়করণের চেষ্টা করেন, তখন ওই ভ্যান বিস্ফোরণে উড়ে যায়।’

তবে নতুন এই বিস্ফোরণের ব্যাপারে দেশটির নিরাপত্তা বাহিনীর মুখপাত্রের মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শ্রীলঙ্কার ইতিহাসে নজিরবিহীন এক সিরিয়াল বোমা হামলা হয়েছে গতকাল রোববার। দেশটির তিনটি বিলাসবহুল হোটেল ও তিনটি গীর্জাসহ আরো দুটি স্থাপনায় সিরিজ বোমা হামলায় অন্তত ২৯০ জনের প্রাণহানি ঘটেছে।

এছাড়া আহত হয়েছে আরো অন্তত ৫০০ জন। নিহতদের মধ্যে ৩৫ বিদেশি নাগরিক রয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের নাতিও রয়েছেন তাতে।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ