শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

‘শ্রীলঙ্কায় গির্জায় ও হোটেলে হামলাকারীরা মানবতার দুশমন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ কয়েকটি শহরের একাধিক গীর্জা ও আবাসিক হোটেলে সন্ত্রাসীদের ভয়াবহ সিরিজ বোমা হামলায় দুই শতাধিক মানুষ হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সেক্রেটারী ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

রোববার (২১ এপ্রিল) পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শ্রীলঙ্কায় গির্জায় ও হোটেলে সিরিজ বোমা হামলাকারীরা মানবতার দুশমন। মানুষ নামের এই হায়েনাদের অন্তরে মানবতার লেশও নেই। বর্বর হামলা চালিয়ে সন্ত্রাসীরা মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে।

তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, নিরীহ নিরপরাধ সাধারণ মানুষ হত্যা করে সন্ত্রাসীরা নিজেদের বীরত্ব জাহির করতে চায়। আসলে এরা কাপুরুষ, মানবতা বিরোধী জঘণ্য অপরাধী।

বিবৃতিতে হাসানাত আমিনী হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি বিধানের জন্য শ্রীলঙ্কান সরকারের নিকট জোর দাবী জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ