শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় দুই বাংলাদেশির খোঁজ মিলছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার পর এক শিশুসহ দুই বাংলাদেশির খোঁজ মিলছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহা. শাহরিয়ার আলম।

আজ সকালে কলম্বো ও এর আশপাশে ওই বোমা হামলার পর দুপুরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, কলম্বোতে বাংলাদেশ হাইকমিশন একটি ফোকাল পয়েন্ট নির্ধারণ করেছে। যে কোনো বাংলাদেশি সহযোগিতার জন্য (হাইকমিশনের কর্মকর্তা মোসা. মাহমুদার সঙ্গে +৯৪৭১২৪০৬৩১৩ নম্বরে) যোগাযোগ করতে পারেন। আমরা যেকোনো সহযোগিতার জন্য প্রস্তুত।

প্রতিমন্ত্রী বলেন, বোমা হামলার ঘটনাটির পর এখন পর্যন্ত দু’জন বাংলাদেশি ‘আনঅ্যাকাউন্টেড ফর’। এক্ষেত্রে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সকালে রাজধানী কলম্বো ও এর আশপাশের গির্জা এবং অভিজাত হোটেলে দফায় দফায় বোমা হামলায় সবশেষ খবর অনুযায়ী ১৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশিও রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ