শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ভয়াবহ হামলা, আহত ১৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:শ্রীলঙ্কার দুইটি চার্চে ও কয়েকটি হোটেলে বিস্ফোরণ ঘটেছে বলে জানা যায়। খবর এএফপির।

খবরে বলা হয়েছে, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে চলাকালীন দুটি চার্চে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আহত অন্তত ৮০ জনকে দেশটির রাজধানী কলম্বোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় আরো আহত অনেককে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

শ্রীলঙ্কার পুলিশ জানায়, রাজধানীর কোচচিকেডে সেন্ট অ্যান্থনি চার্চ ও কাতুভপটিয়ায় একটি চার্চে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ আরো জানায়, কলম্বিয়ার সাংগ্রি-লা হোটেল এবং কিংবেরি হোটেলেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দেশটির স্থানীয় গণ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে অন্তত ১৫০ জনের বেশি আহত হয়ে। আহতের সংখ্যা আরো বাড়তে পারে।

তথ্যসূত্র: এএফপির, বিবিসি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ