শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

শবে বরাতে বাজি ফোটানোর বিরুদ্ধে পদযাত্রা শিশুদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শবে বরাতে বাজি ফোটানোর বিরুদ্ধে পদযাত্রা করেছে শিশুরা। শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মাটিয়ায় এ কর্মসূচি পালিত হয়। অল ইন্ডিয়া সুন্নাত অল জামাত পরিচালিত কচুয়া কেরালা মডেল ইসলামি স্কুলের উদ্যোগে এই অভিনব পদযাত্রা বের করা হয়।

পদযাত্রা থেকে আগামী শবে বরাতের রাতে কুসংস্কারমূলক কাজ যাতে না হয় তার বিভিন্ন রকম স্লোগান দিতে দেখা যায় ছোট ছোট খুদে পড়ুয়াদের। বাজি নয়; তসবি ধরুন, মোমবাতি নয়; কোরআন পড়ুন, এমনই শ্লোগানে উত্তাল হয়ে উঠেছিল কচুয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের রাস্তা থেকে অলিতে গলি। পদযাত্রায় পুরোভাগে নেতৃত্ব দেন কেরালা মডেল ইসলামিক স্কুলের কমিটির সদস্যরা।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ