শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

শফিকুল হক আমকুনী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবহানিঘাট মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুল হক আমকুনী আজ শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিলেট নগরীর মিরাবাজারস্থ নিজ বাসায় ই‌ন্তেকাল ক‌রেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

মরহুমের বড় সাহেবজাদা মাওলানা আহমদ কবীর আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত চার মাস যাবৎ তিনি বার্ধক্যজণিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৯ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে যান।

মাওল‌ানা শ‌ফিকুল হক আমকুনী গোলাপগঞ্জ উপ‌জেলার বা‌দেপাশা ইউ‌পির আমকুনা গ্রা‌মের কৃ‌তিসন্তান।

মাওলানা শফিকুল হক আমকুনী রহ. ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে তিনি দারুল উলুম হাটহাজারী থেকে সুনামের সাথে দাওরায়ে হাদীস ফারেগ হোন । এরপর ১৯৫৮ সালে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান পাকিস্তানের দারুল উলুম করাচিতে।

মাওলানা শফিকুল হক আমকুনী সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরেরও মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আজীবন জমিয়তের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

-এমডব্লউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ