বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত বিশু (২৫) উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্সীপাড়ার তৈমুর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেলার মাসুদপুর সীমান্ত দিয়ে কয়েকজনের একটি দল গরু আনতে যাওয়ার সময় ভারতের সভাপুর সীমান্ত রক্ষী বাহিনী গুলি চালায়। এতে বিশু নামে এক রাখাল গুরুতর আহত হয়।

এ সময় বিশুর সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এলে বাংলাদেশি ভূখণ্ডের আন্তর্জাতিক পিলার ১৬৮এর সাব ৪-৫ পিলার সংলগ্ন এলাকায় সে মারা যায়। নিহতের লাশ ফেলে তার সহযোগীরা পালিয়ে যায়। সকালে স্থানীয়রা বিশুর লাশ একটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখলে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় ওয়ার্ড সদস্য সমীর আলী জানান, শনিবার সকালে স্থানীয়রা বিশুর মৃতদেহ একটি ধানক্ষেতে পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের খবর দেয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। এ ব্যাপারে খোঁজখবর দেয়া হচ্ছে।

আরএম/