শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

গরম রড দিয়ে মুসলিম বন্দির পিঠে হিন্দু-মন্ত্র লিখেছেন জেল সুপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেল সুপার বন্দিকে মারধর করেছেন। মুসলিম সেই বন্দিকে না খাইয়ে রেখেছেন। গরম রড দিয়ে পিঠে লিখে দিয়েছেন ‘ওম্‌’।

ভারতের তিহড় জেল সুপারের বিরুদ্ধে শুক্রবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ওই বন্দি; যার নাম নাবির; যিনি অস্ত্র সরবরাহের এক মামলায় জেল খাটছেন। দিল্লির এক আদালতে তাকে এদিন হাজির করা হয়। তিনি বিচারকের সামনে পিঠের জামা তুলে দেখান, প্রায় ছয় ইঞ্চি জায়গায় লিখে দেওয়া হয়েছে ‘ওম্‌’ মন্ত্র।

জেল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, কারও গায়ে যদি জোর করে কিছু লেখা হয়, তাহলে ‘ওম্‌’ শব্দটি অত নিখুঁতভাবে ফুটে উঠত না।

দিল্লির কারকারদোমা আদালত নির্দেশ দিয়েছে, ডেপুটি ইনস্পেকটর জেনাররেল অব প্রিজন ওই ঘটনার তদন্ত করবেন। দুইদিনের মধ্যে তিনি কোর্টকে রিপোর্ট দিয়ে জানাবেন, কী হয়েছিল।

বিচারক নির্দেশ দিয়েছেন, সিসিটিভির ফুটেজ দেখে ও জেলের অন্য বন্দিদের জিজ্ঞাসা করে জানতে হবে কী হয়েছিল। অভিযোগকারী বন্দি যাতে জেলে নিরাপদে থাকেন, তারও ব্যবস্থা করতে হবে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ