বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

পশ্চিমা মিডিয়াগুলো ইসলামের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:ইসলামের বিরুদ্ধে পশ্চিমা মিডিয়া উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দেশটির রাজধানী আঙ্কারায় ‘ভবিষ্যৎ কর্ম; চ্যালেঞ্জ ও অর্জন’ শীর্ষক একটি সেমিনারে এ কথা বলেন এরদোগান।

তিনি বলেন, পশ্চিমা মিডিয়া যে তুরস্কের বিপক্ষে নেতিবাচক সংবাদ প্রকাশে উঠেপড়ে লেগেছে, এর মূল কারণ হল ইসলাম ও মুসলিমদের প্রতি শত্রুতাপোষণ। তুরস্কে সন্ত্রাসবাদ ও শরণার্থী-এ দুটি বিষয়ে তারা লাগামহীন সংবাদ প্রচার করছে পশ্চিমা মিডিয়াগুলো।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, বৈশ্বিক অন্যায় ও অবিচারের বিপক্ষে আমাদের কণ্ঠস্বর যখনই গর্জে উঠে পশ্চিমা মিডিয়া তখনই আমাদেরকে আক্রমণ করে সংবাদ প্রচার করে।

পশ্চিমা মিডিয়ার সমালোচনা করে তিনি বলেন, যেখানে তুরস্ক ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে সেখানে পশ্চিমা মিডিয়াগুলো বিশ্বের দরবারে তুরস্কের অর্থনীতির পতন দেখাতে চায়। তার মূলত মুসলিমদের প্রতি শত্রুতাবশত এ সকল সংবাদ প্রচার করছেতুরস্ক ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ