বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১ অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীর নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ১ অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য সানা উল্লাহ ও উজ্জল আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবক অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেন র‌্যাব। র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, র‌্যাব সদস্যরা টহল দেয়ার সময় গোপন সূত্রে জানতে পারে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় একদল অবৈধ অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বেচাকেনা করছে।

র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে অজ্ঞাত পরিচয় এক অস্ত্র ব্যবসায়ী নিহত হন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা যায়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ