মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ ইফার আয়োজনে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা মক্কা-মদিনা থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের ময়মনসিংহের ইত্তেফাকুল মাদারিসিলের ফল প্রকাশ শনিবার ফজরের জামাতে যাওয়ার পথে ট্রাকচাপায় গেল প্রাণ

সাতক্ষীরা-৪ আসনের এমপি শ্রমিক সেজে সেতুর ঢালাই কাজে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনা নদীর ওপর সেতুর ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে শ্রমিক সেজে নির্মাণাধীন সেতুর ঢালাই কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এসএম জগলুল হায়দার।

এর আগেও এমপি এসএম জগলুল হায়দারকে শ্রমিকদের সঙ্গে মাটি কাটতে এবং মাথায় মাটির ঝুড়ি বহন করতে দেখা গেছে। কখনো গরিব-দুঃখীদের মুখে খাবার তুলে দিতেও তাকে দেখা যায়।

সেতুর ঢালাই কাজের উদ্বোধনের পর এমপি এসএম জগলুল হায়দার বলেন, এলাকার মানুষদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় তিন কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার সেতুর ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি মানবসেবাকে বেছে নিয়েছি। আমি জনগণের মানুষ, জনগণের প্রতিনিধি। ঢালাই কাজের উদ্বোধকালে শ্রমিকদের উৎসাহিত করতে আমি নিজেই কাজে নেমে পড়ি। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সব সময় আমি মানুষের পাশে আছি, আগামীতেও থাকবো।

-এম ডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ