বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার

আল-আহমার মসজিদকে নাইট ক্লাব বানিয়েছে ইসরায়েল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের সাফেদ পৌরসভার ঐতিহাসিক আল-আহমার মসজিদকে বারে পরিণত করা হয়েছে। ১৯৪৮ সালে দখল করে নেওয়া এই মসজিদকে নাইট ক্লাব ও বারে পরিণত করে এখন এর নামকরণ করা হয়েছে খান আল-আহমার।

এটি ইসরায়েলের সাফেদ পৌরসভার মধ্যে অবস্থিত। আল কুদস আল আরাবির বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডলইস্ট মনিটর।

১৯৪৮ সালে মুসলিমদের তাড়িয়ে ঐতিহাসিক ওই মসজিদ দখল করে নেয় ইসরায়েল। তারপর শুরুতে এটিকে একটি ইহুদি স্কুল বানানো হয়। এরপর নেতানিয়াহুর লিকুদ পার্টির নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার করা হয় এবং তারপর আল আহমার মসজিদকে কাপড়ের গুদাম বানায় ইসরায়েল। সর্বশেষ এটিকে নাইট ক্লাব ও বারে পরিণত করেছে দখলদার এই দেশটি।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মসজিদকে বার এবং বিবাহের মহল হিসেবে অনুমতি দেয় সাফেদ পৌরসভা কর্তৃপক্ষ।

ওই অঞ্চলের ইসলামী সংস্থার সাধারণ সম্পাদক খায়ের তাবারি এ বিষয়ে জানান, বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালতের রায়ের অপেক্ষা করছেন এখন।

তিনি জানান, তিনি তার আবেদনে মসজিদটিকে মুসলিমদের উপাসনালয় হিসেবে উল্লেখ করে তাতে বৈধ কাগজপত্রও জমা দিয়েছেন। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও জনপ্রিয় ব্যক্তিদের তিনি মসজিদটি রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ