শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

মগবাজারের কাজি অফিস গলির আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মগবাজারের কাজী অফিস গলির একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সাভিস কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (১৫ এপ্রিল) বিকাল ৩ টা ৩০ মিনিটের দিকে কাজী অফিস গলির ১১৬ নম্বর বাড়ির নীচ তলায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন। প্রায় পৌনে এক ঘণ্টার নিরলস চেষ্টায় বিকাল সোয়া ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, আগুন নেভানো গেলেও এখনো ভবনটির বেজমেন্ট থেকে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া নির্গমনে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি। বেজেমেন্টে রাখা গাড়িতে আগুন লাগে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ