মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তি, ১০ সদস্যের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় ১০ সদস্যের কমিটি করা হয়েছে। ১৭ এপ্রিলের মধ্যে কমিটি তাদের সিদ্ধান্ত জানাবে।

শনিবার (১৩ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির জরুরি সভা শেষে এসব তথ্য জানান ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।

আজ সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে বিশেষ সভার আয়োজন করছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভার সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।

শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রাট হয়েছে বলে দাবি করে মজলিসু রুইয়াতিল হিলাল নামের একটি সংগঠন। সংগঠনটির প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে শেখ মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, চাঁদ দেখা কমিটিতে আলেম, আবহাওয়া অধিদফতরসহ সশ্লিষ্টরা রয়েছেন। সবার পরামর্শে চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত জানাবে। কিন্তু কিছু গোষ্ঠী এ সিদ্ধান্তের আপত্তি জানাচ্ছে। তাদের উদ্দেশ্য সৎ বলে বিবেচিত মনে হচ্ছে না। তারপরও বিভ্রান্তি দূর করতে ১০ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটি ১৭ এপ্রিলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল মালেক। কমিটিতে রয়েছেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা রুহুল আমীন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা দেলোয়ার, মুফতি ফয়জুল্লাহ, বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান, মুফতি ইয়াহইয়া।

বাংলাদেশের আকাশে গত শনিবার (৬ এপ্রিল) শাবান মাসের চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা দিয়েছিল সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছিলেন, ২১ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হবে।

তবে মজলিসু রুইয়াতিল হিলাল দাবি করছে, ৬ এপ্রিল বাংলাদেশের আকাশে শাবন মাসের চাঁদ দেখা গিয়েছে। সংগঠনটির দাবি,ভুল তারিখে পবিত্র শবে বরাতের তারিখ ঘোষণা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ