শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

ময়মনসিংহে যাচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহে যাচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। আগামীকাল রোববার (১৪ এপ্রিল) তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ সূত্র জানায়, আগামীকাল সকাল ১০টা ৪০ মিনিটে লোটে শেরিং হেলিকপ্টারে করে ময়মনসিংহে পৌঁছাবেন। বেলা ১১টায় তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে উপস্থিত থাকবেন।

তিনি তার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এই অনুষ্ঠানে ময়মনসিংহে কর্মরত গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা ও শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়নকালে লোটে শেরিংয়ের ৭৭ জন সহপাঠীও এই আয়োজনে উপস্থিত থাকবেন।

ময়মনসিংহের জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, ভুটানের প্রধানমন্ত্রীর সফরটি রাষ্ট্রীয় সফর। ময়মনসিংহ মেডিকেল কলেজে তিনি পড়াশোনা করেছেন। নিজের অতীত শিক্ষাপ্রতিষ্ঠানের টানেই তিনি ময়মনসিংহ আসছেন। তার সঙ্গে ভুটানের স্বাস্থ্যমন্ত্রীও থাকবেন।

উল্লেখ্য, লোটে শেরিং ১৯৯১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। তিনি এমবিবিএস কোর্স শেষ করে আরও একটি প্রশিক্ষণ নেন ময়মনসিংহে। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ