শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

চলতি বছরে দেশে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেয়া সম্ভব: আবুল কালাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, ২০৪০ সালের মধ্যে দেশেই ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। সে লক্ষ্যেই কাজ করছে বিদ্যুৎ বিভাগ। এ পরিকল্পনার অংশ হিসেবে আশুগঞ্জে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ফলে দেশের চাহিদার চেয়েও বেশি বিদ্যুৎ উৎপাদন হবে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইউনিট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আমাদের ২১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা আছে। তবে আমরা বর্তমানে উৎপাদন করছি ১২ হাজার মেগাওয়াট। বর্তমানে দেশের ৯৫ ভাগ উপজেলায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেয়া সম্ভব হবে।

সে সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের চেয়ারম্যান খালেদ মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম সাজ্জাদুর রহমান, বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (পিএন্ডপি) ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস, নির্বাহী পরিচালক (কারিগরি) একেএম ইয়াকুরসহ বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ