শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

নুসরাত হত্যার তদন্তে মানবাধিকার কমিশনের ঘটনাস্থল পরিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোনাগাজীতে নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাটি তদন্তে জাতীয় মানবাধিককার কমিশনের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শুক্রবার সকালে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (তদন্ত) আল মাহমুদ ফয়জুল কবিরের নেতৃত্বে ২০ সদস্যের তদন্ত দলটি ঘটনাস্থল সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসা পরিদর্শন করে। এ সময় বিভিন্ন জনের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে।

তদন্ত দলে আল মাহমুদ ছাড়াও কমিশনের উপপরিচালক এম রবিউল ইসলাম রয়েছেন।

এর আগে গত ১০ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি। পরদিন সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দিলে বিকালে সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ