শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

নুসরাত হত্যাকারীদের ছাড় দেয়া হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর নুসরাত হত্যাকারীদের কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাদরাসার একটি ছাত্রী অধ্যক্ষের দ্বারা নিগৃহীত হয়। এবং তাকে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়। মানুষকে আগুন দিয়ে পুড়িয়া মারার নিন্দা করার ভাষা আমার নেই। চেষ্টা করেছিলাম মেয়েটাকে বাচাঁনো যায় কি-না। এমনকি সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে ডাক্তারের সঙ্গে কথা বলা হয়। সেটা আর হয়নি। সে আমাদের ছেড়ে চলে গেছে। তাকে বিনা কারণে নির্মমভাবে হত্যা করা হলো।

তিনি আরো বলেন, ইতিমধ্যে অপরাধীদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। যাতে এই রকম ঘটনা আর না ঘটে। তবে, দুভার্গ্য এ অগ্নিসন্ত্রাস সৃষ্টি করল বিএনপি। ২০১৩ সালে নির্বাচন বন্ধের নামে তারা (বিএনপি) এই অগ্নিসন্ত্রাস সৃষ্টি করেছিল। ২০১৪ সালে নির্বাচন ঠেকাতে চেয়েছিল, তারা পারেনি। জানুয়ারি মানে নির্বাচন হয়। কিন্তু অহেতুক কিছু মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ