মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের

মানবিক কারণে হকারদের পুনর্বাসন করুন: হকার্স শ্রমিক আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবিক কারণে হকারদের পুনর্বাসন করুন। পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা চরম অমানবিক। হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসন দরকার।

গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হকার্স শ্রমিক আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ভিপি মুহাম্মদ জাকির হোসেন এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হকাররা পরিবার নিয়ে চরম অমানবিক জীবন যাপন করছে। তাই মানবিক কারণেই তাদের পুনর্বাসন করতে হবে। কোন হকারই ফুটপাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হকারী করতে চায় না।

পরিবারের ভরণপোষণের জন্যই নিরুপায় হয়ে ফুটপাতে হকারী করে থাকেন। তাই হকারদের জন্য কিছু করতে প্রধানমন্ত্রীর নিকট দাবি জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরও বলেন, বেশকিছু দিন যাবৎ ফুটপাত বন্ধ থাকায় হকাররা তাদের দোকানপাট খুলতে না পারায় অনেক হকার পরিবার অর্ধাহারে ও অনাহারে মানবেতর জীবন যাপন করছে। তাই হকার পুনর্বাসন করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ