বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

রমজান মাস উপলক্ষ্যে আমিরাত সরকারের অভিনব উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজান মাস উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত সরকার নাগরিকদের সুবিধার্তে অভিনব পরিকল্পনা হাতে নিয়েছেন। দেশটির সরকারের পক্ষ থেকে খাবার পণ্যে ভতুর্কি সুবিধা দেবে এবং পণ্য ক্রয়ের পর 'হোম ডেলিভারী' সুবিধাও দেয়া হবে। খবর খালিজ টাইমস-এর।

দেশটির আবু ধাবিত, আল দাফরা ও আল আইন এই তিনটি শহরের পৌরসভার অর্ন্তভূক্ত এলাকার বাসিন্দারা এসব সুবিধা পাবেন।

'স্মার্ট পাস ডিজিটাল প্লাটফর্ম' পদ্ধতি ব্যবহারের মাধ্যমেই এসব পণ্য কিনতে পারবেন নাগরিকরা।  নাগরিকরা মোবাইল অ্যাপ ব্যবহার করে এসব সুবিধা নিতে পারবেন। এতে তাদের বাড়তি কোনো ঝামেলায় পড়তে হবে না। তারা কোনো প্রকার আইডি কার্ড বা ডকুমেন্ট ছাড়াই এসব সেবা পাবেন।

এই ডিজিটাল প্লাটফর্মের সুবিধা পাবেন ৭০ হাজার নিবন্ধিত বাড়ির বাসিন্দারা।

১৩৯টি খাদ্যপণ্যকে এই তালিকায় রাখা হয়েছে। ৬টি খাদ্যভাণ্ডার থেকে খাদ্যপণ্যগুলো সরবরাহ করা হবে। এ জন্য রমজানের আগেই নতুন দোকান খোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

আর এই বর্ধিত চাহিদা মেটাতে ১০০০ হাজার টনেরও বেশি চাল মজুত করা হয়েছে বলে জানা গেছে।

এমএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ