বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

ত্রিপোলিতে সরকার ও বিদ্রোহী বাহিনীর সংঘর্ষে নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে সরকার ও বিদ্রোহী বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত ২১ জন নিহত এবং আরো ২৭ জন আহত হওয়ার কথা জানিয়েছে দেশটির জাতিসংঘ সমর্থিত সরকার।

বিবিসি জানিয়েছে, জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বে বিদ্রোহী বাহিনী রাজধানী ত্রিপোলি দখলের উদ্দেশ্যে উত্তর দিক থেকে অগ্রসর হচ্ছে।

লিবিয়ার প্রধানমন্ত্রী ফাইয়েজ আল-সিরাজের অভিযোগ, জেনারেল খলিফা দেশে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছেন। বিদ্রোহীদের এই চেষ্টার জবাব শক্তি প্রয়োগের মাধ্যমে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গত দু’দিনের বেশি সময় ধরে একটানা চলছে এ যুদ্ধ। এর মধ্যে জাতিসংঘ দু’ঘণ্টার যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল, যেন হতাহতসহ এলাকায় থাকা বেসামরিক জনগোষ্ঠীকে সরিয়ে নেয়া সম্ভব হয়। কিন্তু কোনো পক্ষই সে অনুরোধ না রেখে যুদ্ধ চালিয়ে গেছে।

সংঘর্ষের ঘটনায় গত শনিবার রেড ক্রিসেন্টের একজন চিকিৎসকও মারা গেছেন বলে জানানো হয়েছে। অন্যদিকে জেনারেল হাফতারের বাহিনীর দাবি, এ পর্যন্ত ১৪ যোদ্ধাকে হারিয়েছে তারা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ ঘটনায় তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করে আলোচনার ডাক দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ত্রিপোলিতে শুরু হওয়া এ লড়াই নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। দু’পক্ষের আলোচনায় বসার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তিনি।

‘ত্রিপোলিতে এই একপাক্ষিক সামরিক কর্মকাণ্ড বেসামরিক জনগোষ্ঠীকে বিপদের মুখে ফেলে দিয়েছে এবং সমগ্র লিবিয়াবাসীর একটি সুন্দর ভবিষ্যতের সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে,’ বলেন পম্পেও।

এমএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ