বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

যুদ্ধের জিগির তুলে ভোটে জিততে চায় বিজেপি: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর থেকে ভারত-পাকিস্তান দুই দেশের আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছিল। একে-অপরের প্রতি কটাক্ষের পাশাপাশি সামরিক হামলারও নজির রেখেছে উভয়েই। তবে এবার আর ভারতকে নয়, সরাসরি ভারতের শাসক দল বিজেপির উদ্দেশে কটাক্ষবাণ নিক্ষেপ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে বিজেপির উদ্দেশে একটি পোস্টে ইমরান খান লিখেন, “সত্য সবসময় টিকে থাকে এবং এটাই সঠিক নীতি। বিজেপি যুদ্ধের জিগির তুলে ভোটে জিততে চায়। তাই তারা এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে। কিন্তু পাকিস্তানের এফ-১৬ বিমান ধ্বংস নিয়ে ভারতের দাবিকে মিথ্যা প্রমাণ করেছে আমেরিকা৷ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমানেরও কোনো ক্ষতি হয়নি”।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ