শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট: পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে দেশের ব্যস্ততম রুট দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট পন্টুনের রাস্তা কাঁদামাটিতে নষ্ট হয়ে গেছে। এতে নৌরুটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৫ শতাধিক যানবাহন।

শনিবার রাত থেকে অপেক্ষামান যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ পণ্যবাহী ট্রাকচালক ও শ্রমিকরা।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট বিআইডব্লিউটিসির বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ জানান, অব্যাহত কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে শনিবার সন্ধ্যার পর আড়াইঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। তাই ঢাকামুখী অপেক্ষামান যানবাহনের সংখ্যা বাড়তে থাকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। সর্বশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় চার শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট বিআইডব্লিউটিসি’র বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে ফেরিঘাটের পন্টুন থেকে মূলসড়কে উঠা-নামার রাস্তায় কাঁদা হয়ে যাওয়ায় ফেরিতে লোড-আনলোড করতে অতিরিক্ত সময় লাগছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি রয়েছে। এর মধ্যে যান্ত্রিক ত্রু টির কারণে বড় একটি ফেরি মেরামতে রয়েছে। বাকি ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এছাড়া ভোরের দিকে নৌরুট এলাকায় বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। এতে করে ঘাট এলাকায় অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাকের সংখ্যা বাড়তে থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ