রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন?

মহানবী সা. কে কটুক্তি: হাবিবুর রহমান রিজভী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

বয়ানে হযরত মুহাম্মদ সা. কে কটুক্তির অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদীতে হাবিবুর রহমান হাবিব (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

রোববার বিকেলে কটিয়াদী পৌর-সদরের গেঞ্জিপট্টি মার্কেট থেকে তাকে আটক করা হয়। হাবিবুর রহমান হাবিব সদরের কটিয়াদী পৌর সদরের বেইথর গোয়াতলা গ্রামের মৃত রবিউল্লাহর ছেলে।

জানা যায়, হাবিবুর রহমান রিজভীর বয়ানের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় জনতা আটক করে পুলিশকে খবর দিলে কটিয়াদী পুলিশ তাকে আটক করে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার হাবিবুর রহমান হাবিব ফেসবুকে হযরত মুহাম্মদ সা. সম্পর্কে বাজে মন্তব্য করে বয়ান করেন।

এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, হাবিবুর রহমানকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে সে কটিয়াদী থানা হেফাজতে রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ