শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নতুন একটি জেলা বিজয় করেছে তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাগদিস প্রদেশের একটি জেলা বিজয় করেছে তালেবান যোদ্ধারা। প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, বালা মুরকাব শহর দখলের এ লড়াইয়ে তালেবান ও সরকারি সেনা- দু পক্ষই বড় রকমের ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে।

গত দুই মাস ধরে ‘বালা মুরকাব’ এলাকাটি তালেবান ও সরকারি সেনাদের জন্য সংঘর্ষের বড় ক্ষেত্র হয়ে উঠেছে। সরকারি কর্মকর্তারা আগে থেকেই সতর্ক করে আসছিলেন যে, বাড়তি সেনা মোতায়েন না করলে ‘বালা মুরকাব’ তালেবানের হাতে চলে যেতে পারে।

এ সংঘর্ষে ৩৬ জন সরকারি সেনা নিহত হয়েছে এবং কয়েকটি চেকপয়েন্ট দখলে নিয়েছে তালেবান। গত বুধবার থেকে এ সংঘর্ষ শুরু হয়। এতে ৩০ তালেবানও নিহত হয়েছে বলে জানা যায়।

তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি জানিয়েছেন, বালা মুরকাব বিজয়ের জন্য তালেবান যোদ্ধারা চারদিক থেকে হামলা চালিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ