শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালোর দিকে: বিএসএমএমইউ পরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালোর দিকে। আগের চেয়ে তার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।

তিনি বলেন,খালেদা জিয়া ভালো আছেন। আশা করি, আরো ভালো হবেন।

আজ শনিবার খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউতে আসার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানিয়ে মাহবুবুল হক বলেন, মেডিকেল বোর্ডের দেয়া ওষুধ তিনি নিয়মিত খাচ্ছেন, তার ভালো ঘুমও হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়া ডায়াবেটিসে আক্রান্ত। এটা নিয়ন্ত্রণে এসে যাবে, এর জন্য সময় লাগবে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখতে পারেন নি জানিয়ে মাহবুবুল হক জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত তাকে মেডিকেল বোর্ড দেখেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ