মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

এরশাদের অবর্তমানে জাতীয় পার্টিরর চেয়ারম্যান জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের অবর্তমানে ও চিকিৎসাধীন অবস্থায় বিদেশে অবস্থানকালে পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তার ছোট ভাই দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

দলের গঠনতন্ত্র মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক ‘সাংগঠনিক নির্দেশে’ উল্লেখ করেন এইচ এম এরশাদ। পার্টির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে এইচ এম এরশাদ বলেন, 'আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে পার্টির সর্বস্তরে নেতা-কর্মী- সমর্থক জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন পার্টির বর্তমান কো- চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে- যা অবিলম্বে কার্যকর হবে।'

এর আগে গত ২২ মার্চ জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেন এরশাদ। পরদিন সংসদের বিরোধী দলের উপনেতার পদ থেকেও কাদেরকে বাদ দেন তিনি। পরে বৃহস্পতিবার রাতে জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান পদ ফিরিয়ে দেন এইচএম এরশাদ।

প্রসঙ্গত, জিএম কাদেরকে দুটি পদ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে রংপুরে আন্দোলন করেন নেতাকর্মীরা। বুধবার ঢাকায়ও মানববন্ধন হয়। রংপুরের নেতাকর্মীরা ৫ এপ্রিলের মধ্যে জিএম কাদেরকে পুনর্বহালে এরশাদকে আল্টিমেটাম দেন। অন্যথায় গণপদত্যাগের হুমকি দেন তারা। এর আগের দিনই কাদেরকে একটি পদ ফিরিয়ে দেন এরশাদ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ