শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

‘আবেদন করলে খালেদার প্যারোলে মুক্তি বিবেচনা করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:
সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি ভেবে দেখবে সরকার। শনিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাদ এলাকায় থানা ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এর আগে, ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বেলা ১১টায় দেওয়ানগঞ্জে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল ৩টায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

জামালপুর জেলা পুলিশ আয়োজিত ওই জনসভায় সভাপতিত্ব করবেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পুলিশের অতিরিক্তি আইজিপি (এডমিন অ্যান্ড অপস) মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, জামালপুর-২ এর সংসদ সদস্য ফরিদুল হক দুলাল, জামালপুর-৫ এর সংসদ সদস্য প্রকৌশলী মোফাজ্জফর হোসেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক আহমদ কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহামেদ চৌধুরী।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ