শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

রিমান্ডে সু-প্রভাত বাসের মালিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, বিইউপি শিক্ষার্থী আবরার চৌধুরী, বাস চাপায় নিহত হওয়ার ঘটনায় আটক সু-প্রভাত বাসের মালিক ননী গোপাল সরকারের (৪২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক বাকী বিল্লাহ এই আদেশ দেন।

দুপুরে ননী গোপালকে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম। এরপর শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ২৭ মার্চ ঢাকা মহানগর হাকিম আদালত ঘাতক বাসের কন্ডাক্টর ইয়াসিন আরাফাত ও হেলপার ইব্রাহিমকে সাত দিনের রিমান্ড পাঠান। পরে ২ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। এরপর আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন।

এছাড়াও ২০ মার্চ ঢাকা মহানগর হাকিম আদালত বাসচালক সিরাজুল ইসলামকে সাত দিনের রিমান্ডে পাঠান। এরপর ২৮ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সিরাজুল। এরপর তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

প্রসঙ্গত, গেল মার্চ মাসের ১৯ তারিখ সকাল সাতটার দিকে রাজধানীর প্রগতি স্মরণির যমুনা ফিউচার পার্কের সামনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ আবরার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দ্যেশে বাসে উঠতে যাচ্ছিলেন।

এ সময়, গাজীপুরের দিকে যাওয়া সুপ্রভাত পরিবহণের একটি বাস অন্য একটি বাসকে দ্রুত গতিতে অতিক্রমের চেষ্টা করতে যেয়ে আবরাবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ