মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

সত্যের জন্য রাজপথে আন্দোলন চলবে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্যায়-অত্যাচারে বিরুদ্ধে সত্যের জন্য রাজপথে আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্রের মুক্তি হয়, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া মুক্ত হন ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভোক্ষ সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে বন্দি রেখেছেন প্রধানমন্ত্রী। কিন্তু আপনার (প্রধানমন্ত্রী) মনে কী শান্তি আছে? অবৈধভাবে, অন্যায়ভাবে ক্ষমতায় থাকলে মনে কখনোই শান্তি থাকে না। সব সময় পতনের আশংকায় দুশ্চিন্তা থাকবে।’

সারা দেশে নারী ও শিশু নির্যাতন রোধে সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আপনি এক এক করে গণতন্ত্র হরণ করেছেন, স্বাধীনতাকে ধ্বংস করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছেন, মানুষের মৌলিক অধিকার হরণ করেছেন। আপনি গণতন্ত্র ধ্বংস করে হরণতন্ত্র চালু করেছেন।’

রিজভী বলেন, তারপরও কি টিকে থাকা যাবে? গণজোয়ারের সম্ভাবনা আপনি হয়তো টের পাচ্ছেন না। কিন্তু অন্যায়-অবিচারের লৌহ-শৃঙ্খল ভেঙে যে গণজোয়ার তৈরি হবে, সেই গণজোয়ার আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় সমাবেশে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, পেয়ারা মোস্তফা, শামসুন্নাহার ভূঁইয়া, সাবিনা ইয়াসমীন, মাসুদা খানম লতা, নিলুফার ইয়াসমীন নিলু, সেলিনা হাফিজ, মর্জিনা আফসারী প্রমুখ বক্তব্য রাখেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ