মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

'এটাই আমার শেষ সম্বল ছিল, সব শেষ হয়ে গেছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সকাল থেকেই রাজধানীর খিলগাঁও বাজারের সামনে জড়ো হয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। তাদের চোখেমুখে সর্বস্বান্ত হওয়ার উদ্বিগ্নতা। মলিন চেহারায় তাকিয়ে আছেন পুড়ে যাওয়া দোকানগুলোর দিকে।

বাজারের সামনে বসে বিলাপ করছেন অনেক দোকানী এর ফলে কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে খিলগাঁও কাঁচা বাজারের পরিবেশ।

রাজধানীর খিলগাঁও বাজারে লাগা আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও লাখ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বৈশাখ ও ঈদকে সামনে রেখে দোকানগুলোতে মালামাল তোলা হয়েছিল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।

বুধবার রাত সোয়া ৩টার দিকে খিলগাঁও বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত এক দোকানি বলেন, ‘রাত ৩টা বাজে আমার রুমমেট আমাকে জানায় আগুন লেগে আমাদের দোকানের সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এর পরে এসে দেখি, আব্বা বাড়ি থেকে দোকানের জন্য টাকা এনে পণ্য উঠিয়েছিল, তার কিছুই নাই। সব শেষ।’

আরেকজন বলেন, ‘এটাই আমার শেষ সম্বল ছিল ভাই। সব শেষ হয়ে গেছে আমার।’

ক্ষতিগ্রস্তদের আরেক দোকানি বলেন, ‘রমজান মাস সামনে রেখে আমরা অনেক বেশি পণ্যই দোকানে রেখেছিলাম। প্রায় ২০ লাখ টাকার মাল ছিল। এখন সব শেষ।’

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ