শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

‘৭৪ সালের পর বড় অর্জনের পথে বাংলাদেশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি অর্থবছরে বাংলাদেশ মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৮ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ প্রসঙ্গে এডিবি ঢাকা অফিসের সিনিয়র অর্থনীতিবিদ সন চ্যাং হং বলেন, ১৯৭৪ সালের পর বাংলাদেশের জন্য এটা বড় অর্জন।

বুধবার (৩ এপ্রিল) এডিবি ঢাকার কার্যালয়ে ‘এশিয়ান উন্নয়ন আউটলুক ২০১৯’র প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সন চ্যাং হং বলেন, ২০১৮ সালে ৭ দশমিক ৯ এবং ২০১৭ সালে ৭ দশমিক ৩ প্রবৃদ্ধি অর্জন দক্ষিণ এশিয়ায় অন্যতম। ১৯৭৪ সালের পরে এটা বড় অর্জন। রফতানি, পণ্যের সরবরাহ ও শিল্পের বিকাশ সঠিক পথে আছে।

এ সময় সন চ্যাং হং প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশে ব্যবসাবান্ধব পরিবেশ আরও উন্নত করতে হবে। রফতানি পণ্যে বৈচিত্র্য আনা গেলে জিডিপি আরও বাড়বে। এছাড়া ব্যক্তি চাহিদা, ব্যক্তিখাতে ভোগের চাহিদা, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়া, রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যহত থাকা এবং অবকাঠামো খাতে সরকারের ধারাবাহিকভাবে চলা উন্নয়নে এই অর্জন সম্ভব হয়েছে। একই সময়ে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে জানানো হয়।তিনি বলেন, কৃষি ফলন বৃদ্ধি, বিশ্বব্যাপী খাদ্য ও তেলের দাম কম হওয়ায় মূল্যস্ফীতি বাড়বে না।

অনুষ্ঠানে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। তিনি বলেন, এশিয়ার অনেকগুলো উন্নয়নশীল দেশের চাইতে বাংলাদেশ অনেকখানি এগিয়ে আছে।

বাংলাদেশকে টেকসই কৃষির দিকে নজর দেয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, কৃষি ফলন বৃদ্ধি, বিশ্বব্যাপী খাদ্য ও তেলের দাম কম হওয়ায় মূল্যস্ফীতি বাড়বে না।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ