মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

সংসদের দ্বিতীয় অধিবেশন ২৪ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ২৪ এপ্রিল বুধবার বিকাল ৫টায় শুরু হবে।

বুধবার (৩ এপ্রিল) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যই এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেক অধিবেশন বসতে হবে। জুনে বাজেট অধিবেশনের আগে এ অধিবেশন ডাকা হয়েছে।

এদিকে একাদশ সংসদের প্রথম অধিবেশন গত ৩০ জানুয়ারি শুরু হয়ে গত ১১ মার্চ শেষ হয়। মোট ২৬ কার্যদিবসের ওই অধিবেশনে পাঁচটি সরকারি বিল পাস করা হয়। ৭১ বিধিতে ৩২১টি নোটিশের মধ্যে ৩০টি গৃহীত ও ১৮টির ওপর আলোচনা হয়।

এছাড়া প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য ১১৪টি প্রশ্নের মধ্যে ৪৬টির তিনি উত্তর দেন। আর মন্ত্রীদের জন্য দুই হাজার ৩২৫টি প্রশ্নের মধ্যে এক হাজার ৭৩০টির উত্তর দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ