শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

বিজিএমইএ’র নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১১টি অর্থনৈতিক অঞ্চল ও বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরার ১৭ নম্বর সেক্টরে অবস্থিত ভবনটির উদ্বোধন করেন তিনি। এর মধ্য দিয়ে রাজধানীর হাতিরঝিল থেকে বিদায় নিচ্ছে বহুল আলোচিত বিজিএমইএ কার্যালয়।

ভবনটি উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঢাকার জলাধার বন্ধ করার কারণে আগুন নেভাতে পানির অভাব দেখা দেয়। ব্যবসা বাণিজ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হোক, তা সরকার চায় না।

জমির স্বত্ব না থাকা এবং জলাধার আইন লঙ্ঘন করায় হাতিরঝিল প্রকল্প এলাকায় ভবনটি ভাঙার নির্দেশ দেয় আদালত। দীর্ঘ আট বছরের মতো মামলায় লড়ে পরাজিত হওয়ার পর কয়েক দফা সময় নিয়ে শেষ পর্যন্ত কার্যালয়টি সরিয়ে নেয়ার উদ্যোগ নেয় বিজিএমইএ নেতারা।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ