মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

দুদকে হাজিরা দিতে হচ্ছে না রুহুল আমিন হাওলাদারকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের দেয়া নোটিশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

বৃহস্পতিবার আর হাওলাদারকে দুদকে হাজির হতে হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাওলাদারের করা এ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চ বুধবার রুলসহ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, দুদকের তলবের নোটিশ চার সপ্তাহের জন্য স্থগিত করে রুল জারি করেছে আদালত। ফলে দুদকের তলবে আগামীকাল উনাকে হাজির হতে হচ্ছে না।

প্রসঙ্গত, সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের জন্য গতবছর ১৩ সেপ্টেম্বর রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুদক। কিন্তু তখন নির্বাচনের প্রস্তুতির কারণ দেখিয়ে দুদকে হাজির না হয়ে তিনি হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন।

এরপর গত ২৮ মার্চ তাকে ফের চিঠি পাঠান দুদকের উপপরিচালক সৈয়দ আহমদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হাওলাদারকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয় সেখানে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ