শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

খালেদা জিয়ার অবস্থা গতকালের চেয়ে ভালো: বিএসএমএমইউ পরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গতকালের চেয়ে আজকে ভালো। তিনি চিকিৎসাসেবায় সন্তুষ্ট।

মঙ্গলবার (২ এপ্রিল) বিএসএমএমইউতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিএসএমএমইউ পরিচালক বলেন, গতকাল খালেদা জিয়া ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টা হয়ে গেছে, তিনি ভালো আছেন। নতুন তথ্য দেওয়ার কিছু নাই। চিকিৎসকরা দেখেছেন, বোর্ডের প্রেসিডেন্ট দেখেছেন। গতকাল যে ওষুধগুলো দেওয়া হয়েছে, সেগুলো তিনি খাচ্ছেন।

তিনি বলেন, গতকাল যে সমস্যা নিয়ে এসেছিলেন, সব শুনেই ওষুধ দেওয়া হয়েছে। আজকে উনার অবস্থা গতকালের চেয়ে ভালো।

বন্দি থাকার কারণেই কি খালেদা জিয়ার অসুস্থতা বেড়েছে- এর জবাবে মাহবুবুল হক বলেন, প্রতিটি ডিজিসের এক্সপার্টরা হয়তো আলাদা করে বলতে পারতেন। এককথায় বলা ডিফিকাল্ট। এভাবে বলা কারো পক্ষেই সম্ভব হবে না। বয়সের সঙ্গে, সবকিছুর সঙ্গে ডিজিসের ব্যাপারটা ঘটে।

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণে সোমবার বিএসএমএমইউ’তে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। গত মাসের শুরুর দিকেও খালেদা জিয়াকে একবার বিএসএমএমইউয়ে নেয়ার কথা উঠেছিল। তবে খালেদা জিয়া রাজি না হওয়ায় তাকে শেষ পর্যন্ত সেবার হাসপাতালে নেয়া হয়নি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। ওই রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। বিএসএমএমইউতে স্থানান্তরের আগে তিনি সেখানেই ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ