শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

ক্বিরাত সম্মেলনে যোগ দিতে আজ থাইল্যান্ড যাচ্ছেন আহমাদ বিন ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মিলাদুন্নবী (সা.) সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী। আজ মঙ্গলবার (২ এপ্রিল) তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

থাইল্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক মিলাদুন্নবী (সা.) সম্মেলন আগামীকাল ৩ এপ্রিল শুরু হচ্ছে; সেন্ট্রাল ইসলামিক কাউন্সিল অব থাইল্যান্ড-এর এ আয়োজন আগামী ৫ এপ্রিল পর্যন্ত চলবে।

থাইল্যান্ডের সেন্ট্রাল ইসলামিক কাউন্সিলের এক বিবৃতিতে প্রকাশ, সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন ইত্তেহাদুল কুররা আল আলামিয়ার প্রেসিডেন্ট মিসরের ড. আহমাদ নাঈনা এবং বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। এ ছাড়া, ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর ও ভিয়েতনামসহ মোট ১২ দেশ থেকে আগত ক্বারি ও অতিথিরা সম্মেলনে অংশগ্রহণ করবেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ