সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এপ্রিলে বন্ধ হচ্ছে ২৬ লাখ সিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বায়োমেট্রিক পদ্ধতিতে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির বেশি সিম নিবন্ধন করার নিয়ম করে দিলেও তা না মানায় ২৬ লাখ সিম আগামী এপ্রিলের শেষদিকে বন্ধ হচ্ছে যাচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ নির্দেশনা দিয়েছে।

বিটিআরসি সূত্র জানায়, আগামী ২৬ এপ্রিল সিমগুলো বন্ধ করে দেয়া হতে পারে। তবে এর আগে ১ এপ্রিল থেকেই বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করে কাজ শুরু করবে বিটিআরসি।

ইতিমধ্যেই এ বিষয় নিয়ে দেশের সব মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকও করেছে বিটিআরসি। সেখানে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, সব মোবাইল অপারেটরদের কাছে এসব সিম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হবে। পরে অপারেটরা তাদের নিজ নিজ গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে প্রতিটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টি সিম রাখবে এবং বাকিগুলো বন্ধ করে দেব।

গ্রাহকরা তাদের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কয়টি সিম নিবন্ধন রয়েছে তা সহজেই জানতে পারবেন মোবাইলের মাধ্যমে। *১৬০০১# ডায়াল করে নিজের জাতীয় পরিচয়পত্রের শেষ চার ডিজিট পুশ করেই জানা যাবে নিজের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কয়টি সিম নিবন্ধিত আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ