শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

স্বাধীনতা দিবস উপলক্ষে কলরবের নতুন সঙ্গীত 'স্বাধীনতা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন
আওয়ার ইসলাম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী ‘স্বাধীনতা’ শিরোনামে মনোমুগ্ধকর একটি সঙ্গীত উপহার দিয়েছেন।

সঙ্গীতটি যৌথভাবে পরিবেশনা করেছেন, ইয়াছিন হায়দার, ইলিয়াছ আমিন, মাহফুজুল আলম, আবির হাসান ও সালমান সাদী।

জাফর আহমদ রবির লেখা সঙ্গিতটিতে সুর দিয়েছেন ইয়াসিন হায়দার। হলি টিউন স্টুডিও’র ব্যানারে সঙ্গীতটি রেকর্ড করা হয়েছে।

ইতোমধ্যে, তিন মিনিট পঁচিশ সেকেন্ডের ‘স্বাধীনতা’  শ্রোতা মহলের প্রশংসা কুড়াচ্ছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে।

২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ডাক আসে।

১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে (২৬ মার্চ) এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ