বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

গোলান মালভূমিকে ইসরাইলের ভূখণ্ড ঘোষণায় ট্রাম্পের বিরুদ্ধে সিরিয়ায় বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের ভূখণ্ড হিসেবে ঘোষণার প্রতিবাদে আজ (মঙ্গলবার) সিরিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বলেছেন, গোলান হচ্ছে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ। খবর পার্সটুডের।

সিরিয়ার ভূখণ্ডকে দখলদার ইসরাইলের ভূখণ্ড হিসেবে ঘোষণার অধিকার কারো নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপর দেশের ভূখণ্ডকে ইসরাইলের কাছে তুলে দেওয়ার অধিকার রাখে না বলে তারা মন্তব্য করেছেন।

সিরিয়ার বিক্ষোভকারীরা আরও বলেছেন, ট্রাম্পের ঘোষণায় বাস্তবতা পাল্টে যাবে না। সিরিয়া গোলান মালভূমিকে অবশ্যই দখলমুক্ত করবে।

১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় তেল আবিব সিরিয়ার কাছ থেকে কৌশলগত এই এলাকাটি দখল করে নেয়। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল কখনোই এর স্বীকৃতি দেয় নি। দশকের পর দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের দেশগুলো ইসরাইলের এই দখলদারিত্বকে প্রত্যাখ্যান করে আসছিল।

কিন্তু ট্রাম্প এবার গোটা বিশ্বকে উপেক্ষা করে দখলীকৃত ওই ভূখণ্ডের ওপর ইহুদিবাদী ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ