বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

আলোচনায় ভারত-পাকিস্তান সংকট মিটবে, আশাবাদী চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত ও পাকিস্তানের বিরোধ আলোচনার মাধ্যমে মিটে যাবে। সোমবার এ আশাবাদ প্রকাশ করেছে চীন।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জেঙ সুয়াং বলেন, ‘আমাদের আশা, ভারত ও পাকিস্তানের বিরোধ আলোচনার মাধ্যমে মিটে যাবে।’

পাকিস্তানের জাতীয় দিবসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শুভেচ্ছা বিনিময় সম্পর্কে জানতে চাওয়া হলে জেঙ বলেন, ‘ভারত-পাকিস্তান নেতৃত্বের শুভেচ্ছা বিনিময়কে স্বাগত জানিয়েছে চীন।’

তার কথায়, ‘ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে এবং দুই দেশের বিরোধ মিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টায় আমাদের সমর্থন রয়েছে।’

তিনি বলেন, ‘লাগাতার প্রচেষ্টায় এক গঠনমূলক ভূমিকা নিয়ে এর সমাধান করতে হবে।’
ভারত-পাক বিরোধ মীমাংসায় চীন মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে কিনা জানতে চাওয়া হলে জেঙ বলেন, ‘ভারত ও পাকিস্তানের সম্পর্কের দৃঢ়তার ওপর চীনের অবস্থান নির্ভর করছে। এই দুই দেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ। আমাদের আশা, আলাপ-আলোচনার মাধ্যমে তারা তাদের বিরোধ মিটিয়ে ফেলবে।’

চীনের পররাষ্ট্রমন্ত্রীর এই মুখপাত্র আরও জানান, উভয় দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর দাঁড়িয়ে থাকবে বলে আশা করে চীন। দুই দেশের পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা গঠনমূলক ভূমিকা রাখব।

উল্লেখ্য, ৮ মার্চ ন্যাশনাল পিপলস কনফারেন্সের বার্ষিক সম্মেলনের অধিবেশনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ মেটাতে মধ্যস্থতা করার চেষ্টা করছে চীন। ওইদিন তিনি এও জানান, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরও করেছেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ