বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

দুই মসজিদে হামলার ঘটনা সর্বোচ্চ গুরুত্বে তদন্তের নির্দেশ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় ৫০ জন নিহতের ঘটনায় সর্বোচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী  জাসিন্ডা আরডার্ন।

তিনি জানিয়েছেন, ১৫ মার্চের ওই হত্যাকাণ্ড প্রতিরোধে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো আরও কিছু করতে পারতো কিনা একটি রাজকীয় কমিশন তা যাচাই করে দেখবে। নিউ জিল্যান্ডের আইন অনুযায়ী স্বাধীন তদন্তের সর্বোচ্চ স্তর রাজকীয় কমিশন।

ওই কমিশন একটি ‘বিস্তারিত’ প্রতিবেদন দেবে জানিয়ে সোমবার রাজধানী ওয়েলিংটনে এক সংবাদ সম্মেলনে জাসিন্ডা আরডার্ন বলেন, ‘সন্ত্রাসবাদের এই ঘটনা কীভাবে ঘটলো এবং কীভাবে আমরা এটি থামাতে পারতাম তা বের করতে প্রতিটি লক্ষণ পরীক্ষা করে দেখা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আমরা আরও কিছু জানতে পারতাম কি না বা আমাদের জানা উচিত ছিল কি না এ প্রশ্নের উত্তর পেতে হবে আমাদের।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ