বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

‘সন্ত্রাসবাদ থেকে নিরাপদ নয় তাকি উসমানির মতো ইসলামি চিন্তাবিদও’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম করাচির প্রধান মুফতি, সাবেক বিচারপতি ও বিশ্বের অন্যতম ইসলামি স্কলার আল্লামা মুফতি তাকি উসমানির ওপর গত শুক্রবার হওয়া হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তান।

গত শুক্রবার দুপুরে আল্লামা মুফতি তাকি উসমানির গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে তাকি উসমানিসহ তার স্ত্রী গুরুতর আহত হন। আর মারা যান তার দুই গার্ড।

আফগানিস্তানের হজ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাকি উসমানির ওপর হামলাকারীরা ‘বর্বর ও উন্মাদ’। বিবৃতিতে আরও বলা হয়, তাকি উসমানি মুসলিম বিশ্বের বাতিঘর এবং আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ ব্যক্তিত্ব। তিনি মুসলিম উম্মাহের চিন্তা-চেতনার আধুনিকীকরণে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।

বিবৃতিতে আফগানিস্তানের ব্যাপারে আল্লামা মুফতি তাকি উসমানির ইতিবাচক মনোভাব রয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে প্রকাশ, ‘এই হামলা প্রমাণ করে, সন্ত্রাসীদের মনে কারও জন্যই দয়া-মায়া নেই; তাদের জন্য বয়োবৃদ্ধ নারী-পুরুষ, এমনকি শিশুরাও নিরাপদ নয়; নিরাপদ নয় তাকি উসমানির মতো ইসলামি চিন্তাবিদরাও।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ