শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

মালিতে ১৩৪ আদিবাসী মুসলিমকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে দুটি গ্রামে সন্ত্রাসীদের গুলিতে কমপক্ষে ১৩৪ জন মুসলিম আদিবাসী নিহত হয়েছেন। খবর রয়টার্সের

জানা যায়, নিহতরা ইসলাম ধর্মাবলম্বী ক্ষুদ্র আদিবাসী ফুলানি সম্প্রদায়ের মানুষ। স্থানীয় একজন মেয়র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন ওই মেয়র।

ব্যাংকাস শহরের মেয়র মৌলাই গুইন্ডো বলেন, ঐতিহ্যবাহী ডগন শিকারিদের পোশাক পরে ভোরে বন্দুকধারীরা হামলা চালায়। নিহতদের মধ্যে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন।

বন্দুকধারীদের প্রধান লক্ষ্য ছিল ফুলানি সম্প্রদায়ের মানুষ। এই সম্প্রদায়ের মানুষের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম পশু পালন।

মালিতে এমন সময়ে ফুলানি সম্প্রদায়ের মানুষের উপর এই হামলার ঘটনা ঘটলো যখন ক্রমবর্ধমান জাতিগত বিদ্বেষের সমাধানে দেশটিতে অবস্থান করছিলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কর্মকর্তারা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ