বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

পাকিস্তানে দুই হিন্দু কিশোরীকে ‘অপহরণের পর ধর্মান্তকরণ’, দ্রুত উদ্ধারের নির্দেশ ইমরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই হিন্দু কিশোরীকে অপহরণের পর ধর্মান্তকরণের অভিযোগ উঠেছে। এ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দ্রুত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

রবিবার পাকিস্তানি তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরী জানিয়েছেন, ওই দুই কিশোরীকে যাতে দ্রুত উদ্ধার করা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

গত ২০ মার্চ পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি এলাকা থেকে নিখোঁজ হয় ১২ বছরের রবীনা ও ১৪ বছরের রিনা। অভিযোগ ওঠে, দোল উৎসবের প্রস্ততিতে যখন ব্যস্ত ছিল ঘোটকির ধারকি শহরের হিন্দু সম্প্রদায়ের লোকজন, তখনই অপহরণ করে নিয়ে যাওয়া হয় রবীনা ও রিনাকে। এর পরে অভিযোগ ওঠে, অপহরণ করে তাদের জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিতও করা হয়েছে।

শনিবার একটি ভিডিও ভাইরাল হতেই উত্তাল হয়ে ওঠে পাকিস্তানের সিন্ধু প্রদেশ। অভিযোগ, ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, বিয়ে দিয়ে দুই নাবালিকাকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হচ্ছে। প্রতিবাদে সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।

আন্দোলনকারীদের দাবি, ২০১৬ সালে সিন্ধু প্রদেশের আইনসভায় জোর করে ধর্মান্তকরণের বিরুদ্ধে বিল পাশ হয়েছিল। তার পরেও এই ধরনের ঘটনা ঘটে চলেছে। সূত্র– ডন

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ