শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

মুক্তিযুদ্ধে আলেমদের অবদান ও ‘নবীজিকে চিঠি’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার’ প্রতিযোগিতার ২য় পর্বের পুরস্কার বিতরণ ও মহান মুক্তিযুদ্ধে আলেমসমাজের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার।

আজ বিকেল ৩টায় প্রেসক্লাবের ভিআইডি লাউঞ্চে একই সাথে এ দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মুক্তিযুদ্ধে আলেমসমাজের অবদান শীর্ষক সভায় আলোচনা করবেন দেশে সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় আলেমরা।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার এর দ্বিতীয় পর্বেব সকল অংশগ্রহণকারীসহ বিভিন্ন স্কুল কলেজ মাদরাসার শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।

মহান মুক্তিযুদ্ধে আলেমসমাজের অবদান শীর্ষক সভায় বক্তাদের অলোচনা শেষে প্রতিযোগিতায বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুহাম্মদ আমিমুল ইহসানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশবরণ্য আলেম-ওলামা, লেখক ও কবি-সাহিত্যিকগণ।

এ প্রতিযোগিতার গর্বিত অংশিদার অভিজাত প্রকাশনী মাকতাবাতুল ইসলাম, ই-কমার্স বিজনেসে আস্থা ও বিশ্বাসের প্রতীক মেগা বুকশপ রকমারি, মাদানী কুতুবখানা, মাকতাবাতুল ইসলাম ও সার্ফ ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ।

উল্লেখ্য, প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী পাবেন একটি ল্যাপপট আর দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন একটি করে বাইসাইকেল। এছাড়াও সাতজনকে দেয়া হবে আকর্ষণীয় মূল্যের বই।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ