শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়াসিন মালিকের নেতৃত্বাধীন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টকে নিষিদ্ধ করেছে ভারত সরকার। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় শুক্রবার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জন-নিরাপত্তা আইনে গত ২২ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল ইয়াসিন মালিককে। বর্তমানে তিনি জম্মুর কট বালওয়াল জেলে রয়েছেন।

ভারতের পররাষ্ট্র সচিব রাজীব গৌবা সাংবাদিকদের বলেন, “কেন্দ্রীয় সরকার আজ জেকেএলএফ-কে ১৯৬৭ সালের ইউএপিএর আওতায় নিষিদ্ধ ঘোষণা করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে।”

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কর্মকর্তারা বলছেন, জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ বাড়িয়ে তোলার জন্যই জেকেএলএফ-কে নিষিদ্ধ করা হয়েছে। ইউএপিএ-র ৩নং ধারানুসারে এই নিষিদ্ধি বলে জানিয়েছেন তারা।

এ মাসে এই নিয়ে দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরে কোনও সংগঠন নিষিদ্ধ করা হলো। এর আগে জম্মু-কাশ্মীর জামায়াত-ই ইসলামিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

জেকেএলএফ-কে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারত সরকারের কঠোর সমালোচনা করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, “দীর্ঘদিন আগেই হিংসার পথ ছেড়ে দিয়েছেন ইয়াসিন মালিক। প্রধানমন্ত্রী বাজপেয়ি যখন আলোচনা প্রক্রিয়া শুরু করেছিলেন, তখন ইয়াসিন মালিককে একটি পক্ষ হিসেবে ধরা হয়েছিল। এই সংগঠন নিষিদ্ধ করার মাধ্যমে কী পাওয়া যাবে? এ ধরনের ক্ষতিকর পথ গ্রহণের মাধ্যমে কাশ্মীর এক খোলা জেলে পরিণত হবে মাত্র।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ